মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

ইসকন নেতা চিন্ময় গ্রেফতারের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মূখপাত্র ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্রভূর গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবীতে রাজশাহীতেও বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে হিন্দু সম্প্রদায়ের মানুষ। আজ বিকেলে রাজশাহীর আলুপট্টি মোড় এলাকায় এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ কর্মসূচি থেকে অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসকে নিঃশর্ত মুক্তি, রাষ্ট্রদ্রোহের মিথ্যা মামলা প্রত্যাহার এবং ৮ দফা দাবী জানায় বিক্ষোভ কারীরা। দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে দেয়ার ঘোষণা দেয়া হয়। এর পাশাপাশি ঢাকা ও চট্টগ্রামে আন্দোলনকারীদের উপর হামলারও তীব্র প্রতিবাদ জানানো হয়।


এর আগে রাজশাহী মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থী ও হিন্দু ধর্মীয় সংগঠনের নেতাকর্মীরা এসে জড়ো হয় আলুপট্টি মোড়ে। এসময় পুলিশ ও সেনা বাহিনী সদস্যদের সর্তক অবস্থানে দেখা যায়।


এই বিভাগের আরো খবর