নেপালের রাজধানী কাঠমান্ডুর নয়া বাজারে অবস্থিত বহুমুখী মার্শাল আর্ট কেন্দ্রে ‘অষ্টম নেকোস আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে বাংলাদেশের ৪ জন খেলোয়াড় পদকের লড়াইয়ে কোর্টে নামেন। মেয়েদের অনূর্ধ্ব-১৮ ক্যাডেট ৫৩+ ওজন ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন আজিজা আলেয়া লিয়ন। এছাড়া বালক ক্যাডেট ৬২+ ইভেন্টে স্বর্ণ জেতেন উসাচিং মারমা বিজয়। দিনের শেষ ইভেন্ট ব্রোঞ্জ জিতেছে রেমি হাসি।
নেপাল ক্রীড়া ফেডারেশনের অন্তর্ভুক্ত জাতীয় জুডো সংঘের আয়োজনে এই আন্তর্জাতিক টুর্নামেন্টে স্বাগতিক নেপালসহ বাংলাদেশ ও ভুটানের প্রায় ৩০০ জন জুডোকা অংশগ্রহণ করছেন। আগামীকাল বাংলাদেশ দলের আরও দুইজন খেলোয়াড় পদকের লড়াইয়ে মাঠে নামবেন। বাংলাদেশ দলের মোট ৬ জন বিকেএসপির খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন।