রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

উপচে পড়া ভিড়, মাইকিং করেও মাস্ক পরানো যাচ্ছে না

ডেস্ক নিউজ :
আপডেট : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

এর আগে, গত ৮ জুন পবিত্র ঈদুল আজহার পর ট্রেনের ফিরতি যাত্রায় মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে যাত্রীদের অনুরোধ জানায় রেলপথ মন্ত্রণালয়।

ট্রেনের সাধারণ নন-এসি বগিতে গাদাগাদি করে ঢাকায় আসছেন স্ট্যান্ডিং টিকিটের যাত্রীরা। কেউই স্বাস্থ্যবিধি মানছেন না।বেলা ১১টায় কিশোরগঞ্জ থেকে আসা এগারসিন্ধুর ট্রেনের যাত্রী সাফায়েত বলেন, তিনি পুরো রাস্তা দাঁড়িয়ে এসেছেন। গাদাগাদি করে দাঁড়িয়ে এলেও মুখে মাস্ক নেই। তিনি জানান, করোনা সতর্কতার বিষয়টি তার জানা ছিল না।

সৈয়দপুর থেকে আসা আরেক যাত্রী রায়হান বলেন, মাস্ক পরার বিষয়ে কিছু জানেন না, তাই পরেননি।শুধু তাই নয় টিকিট চেকের দায়িত্বে থাকা টিটিসহ রেলের অধিকাংশ কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীর মুখেও মাস্ক দেখা যায়নি।শুক্রবার দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশনের  মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বেলা ১১টা পর্যন্ত ঢাকা থেকে ছেড়েছে ২৩টি ও এসেছে ১৪টি ট্রেন। শিডিউল বিপর্যয় খুব একটা নেই। শুধু রংপুর এক্সপ্রেস ট্রেন এক ঘণ্টা দেরিতে ছেড়েছে।

তিনি বলেন, যাত্রীদের মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে মাইকিং করা হচ্ছে। এ নিয়ে আরও পদক্ষেপ নেওয়া হচ্ছে।


এই বিভাগের আরো খবর