রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

উপদেষ্টা মাহফুজ কে খেলাফত মজলিসের আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

সারা দেশে ভাঙচুর-হামলা থামানোর আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক স্ট্যাটাসে ‘তৌহিদী জনতা’ শব্দ নিয়ে চটেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে দলটির রাজশাহীর গণসমাবেশ থেকে উপদেষ্টার ওই বক্তব্য প্রত্যাহারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।

এদিকে, তৌহিদী জনতা শব্দের ব্যবহার নিয়ে রাতেই ব্যাখা দিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। নিজের ফেসবুকে এ বিষয়ে বিস্তারিত লিখেছেন তিনি।

রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে গণসমাবেশের আয়োজন করে খেলাফত মজলিসের জেলা শাখা। ওই মঞ্চে দুই কেন্দ্রীয় নেতা উপদেষ্টা মাহফুজ আলমের কঠোর সমালোচনা করেন। এ সময় মঞ্চে প্রধান অতিথি হিসেবে খেলাফত মজলিসের আমির মামুনুল হক উপস্থিত ছিলেন।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন বলেন, ‘তৌহিদ মানে কি? যারা এক আল্লাহকে বিশ্বাস করে তাদের বলা হয় তৌহিদী জনতা। আজকে দুর্ভাগ্য, বর্তমান সরকারের একজন উপদেষ্টা, যার নাম মাহফুজ আলম তিনি গতকালকে এই তৌহিদী জনতাকে উগ্রবাদ বলে সম্বোধন করেছেন। অর্থাৎ উনি গোটা মুসলমানকে উগ্রবাদ বলে সম্বোধন করেছেন।”

তিনি বলেন, “সরকারের চেয়ারে বসে একজন উপদেষ্টা, তাকে আবার মাস্টারমাইন্ডও বলা হয়। কিন্তু কোনোদিন আন্দোলনের প্রথম সারি তো দূরের কথা, পেছনের কাতারেও দেখিনি। সে তৌহিদী জনতা বলে, তৌহিদী জনতাকে আলাদাভাবে বিভাজন করার চেষ্টা করছে।”

আতাউল্লাহ আমীন বলেন, ‘পরিষ্কার বক্তব্য- তৌহিদী জনতা ছাড়া বাংলাদেশ চলতে পারে না। বাংলাদেশের মুক্তি কখনো টিকে থাকবে না। এই জন্য তৌহিদী জনতা বলে কটাক্ষ যদি তুমি করো, তোমার ঠিকানা বাংলাদেশে হবে না। তোমার শেখ হাসিনার চেয়েও ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে।”


এই বিভাগের আরো খবর