সোমবার, ২২ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

এই ব্রাজিল বিশ্বকাপে কতদূর যেতে পারে?

স্পোর্টস ডেস্ক
আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬

ফিফা র‌্যাঙ্কিংয়ে পাশাপাশি থাকলেও মরক্কোর সঙ্গে ব্রাজিল যে এমন ছন্নছাড়া পারফরম্যান্স করবে, তা হয়তো কল্পনাতেও ছিল না। বিশ্বকাপ অভিষেকে কার্লো আনচেলত্তির কৌশল সুবিধা করতে পারেনি। মরক্কোর সঙ্গে ঘাম ছুটেছে ব্রাজিলের। ম্যাচটি হয়েছে ১-১ গোলে ড্র। 

তৃতীয়ত, আরেকটি পরিবর্তন আনা যেতে পারে ভিনিসিয়ুসের ওপর চাপ কমিয়ে। তিনি তার ব্যক্তিগত নৈপুণ্যে হয়তো এক-দুটি ম্যাচ জেতাতে পারবেন, কিন্তু একা ট্রফি জেতানো তার জন্য অসম্ভব। হেক্সা মিশনের স্বপ্ন সফল করতে হলে রাফিনিয়া, পাকেতা ও কুনিয়াদের নিজেদের খোলস ছেড়ে বেরিয়ে এসে ছন্দে ফিরতে হবে।

চতুর্থত, পরের ম্যাচগুলোতে জেতার সহজ সুযোগ রয়েছে ব্রাজিলের। গ্রুপ ‘সি’ তে তাদের পরবর্তী প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল হাইতি। প্রায় ১০ বছর আগে কোপা আমেরিকায় সাত গোল দেওয়া দলটির বিপক্ষে ২০ জুন ফিলাডেলফিয়াতে খেলবে সেলেসাওরা। শেষ ম্যাচ স্কটল্যান্ডের সঙ্গে। গ্রুপ পর্ব পার করা ব্রাজিলের জন্য খুব একটা কঠিন হবে না। তবে তার আগে দলের বোঝাপড়া বাড়ানো ও আমেরিকার তীব্র গরমের সঙ্গে মানিয়ে নেওয়ার এটাই সেরা সুযোগ।


এই বিভাগের আরো খবর