নাহিদ বলেন, ‘এনসিপি সংবিধান, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, বিচার এবং নির্বাচন ব্যবস্থার সংস্কারের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। ফ্যাসিবাদী ব্যবস্থা যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেই পথ চিরতরে বন্ধ করতে হবে। আমরা একটি গণতান্ত্রিক সংবিধান প্রত্যাশা করি। সে জন্য জুলাই সনদ জাতির সামনে তুলে ধরা জরুরি।‘
বৈঠকে এনসিপির প্রতিনিধি দলে সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।এর আগে, গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল জাতীয় ঐকমত্য কমিশন।







