সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

একাত্তরকে উপেক্ষাকারীদের রাজনীতি বুমেরাং হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিউজ ডেস্ক :
আপডেট : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

নাসীর বলেন, সারা দেশের যুব সমাজকে সংগঠিত করে তাদের নিয়ে কাজ করবে যুব শক্তি। এটি গতানুগতিক কোনও যুব সংগঠন হবে না। এর নেতাকর্মীরা অন্যান্য বড় দলগুলোর যুব সংগঠনের মতো চাঁদাবাজি, দখল ও রাহাজানি করবে না। সব সময় যুব সমাজের সম্ভাবনা নিয়ে কাজ করবে। সে লক্ষ্য নিয়েই সংগঠনের মূলনীতি সাজানো হয়েছে।

জাতীয় নাগরিক পার্টি ছাত্র সংগঠন করবে কীনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের যুব, শ্রমিক ও নারী উইং রয়েছে। তারা সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে।আর ছাত্ররা স্বাধীন সংগঠন হিসেবে কাজ করবে। কোনও লেজুড়বৃত্তি থাকবে না। অবশ্য কেউ আমাদের আদর্শের সাথে মিল রেখে কাজ করতে চাইলে আমরা তাদেরকে স্বাগত জানাবো।এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ডা. জাহিদুল ইসলাম, যুগ্ম মুখ্য সমন্বয়ক (যুব) অ্যাডভোকেট তরিকুল ইসলাম ও এসএম শাহরিয়ারসহ অন্যান্য নেতারা।


এই বিভাগের আরো খবর