এই প্রস্তাবে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের সঙ্গে করা বৈষম্যের কথা উল্লেখ করা হয়েছে।প্রস্তাবে একাত্তরে জামায়াতে ইসলামী পাকিস্তানি সেনাদের সরাসরি সহায়তা করায় তাদের বিচারের মুখোমুখি করার কথা বলা হয়েছে।পাকিস্তানি সেনারা বাংলাদেশের মানুষের ওপর গণহত্যা চালিয়েছে সেটি উল্লেখ করে প্রস্তাবে বলা হয়েছে— সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাসের বিখ্যাত ‘জেনোসাইড’ লেখাটি বা ঢাকার তৎকালীন মার্কিন কনসাল জেনারেল আর্চার ব্লাডের পাঠানো সেই ‘ব্লাড টেলিগ্রাম’—সবই প্রমাণ করে ওই সময় পাকিস্তান সেনাবাহিনীর অপারেশন সার্চলাইট নামে চালানো অভিযান ছিল একটি পরিকল্পিত গণহত্যা।
এই প্রস্তাবের মাধ্যমে দাবি জানানো হয়েছে যেন মার্কিন প্রেসিডেন্ট একাত্তরের এই বীভৎসতাকে আনুষ্ঠানিকভাবে ‘গণহত্যা’ এবং ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃতি দেন। সেই সাথে অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ইতিহাস সংরক্ষণের আহ্বান জানানো হয়েছে।