বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের চলমান রেজিস্ট্রেশন কার্যক্রমের সময়সীমা আগামী ৮ অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো। শিক্ষা বোর্ডগুলোর অধীন দেশের সব উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানকে ভর্তির ওয়েবসাইটে প্রবেশ করে আগামী ৮ অক্টোবর বিকাল ৫টার মধ্যে শিক্ষার্থীদের তথ্য অনলাইনে সাবমিট করার কাজ সম্পন্ন করার অনুরোধ করা হলো।







