সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক নিউজ
আপডেট : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী একটি বিমান সৌদি আরবের তাবুকে জরুরি অবতরণ করেছে। জানা গেছে, বিমানটি মাত্র ২ মিনিটের মধ্যে ১৭ হাজার ফুট নিচে নেমে আসে। ওই সময় বিমানের ভেতর থাকা যাত্রীরা ভেবেছিলেন, হয়ত যান্ত্রিক ত্রুটির কারণে বিমানের নিয়ন্ত্রণ হারিয়েছেন পাইলটরা।

তবে ওই বিমানের যাত্রীদের ভাগ্য ভালো থাকায় তারা নিশ্চিত মৃত্যু থেকে বেঁচে গেছেন। সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টকে বিমানটির এক যাত্রী জানিয়েছেন, যখন দুই পাইলটের মধ্যে ঝামেলা চলছিল এবং বিমানটি খুবই দ্রুত নিচে নেমে আসছিল, তখন ওই বিমানের যাত্রীদের আসনে দুজন পাইলট ছিলেন। তারাই পরবর্তীতে বিমানটির নিয়ন্ত্রণ নিয়ে এটি সৌদির তাবুবে গিয়ে জরুরি অবতরণ করান।

এছাড়া আহত পাইলটকে বিমানে থাকা এক ডেন্টিস্ট জীবনরক্ষাকারী চিকিৎসা দেন বলেও জানিয়েছেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, পাইলটদের হাতাহাতির মধ্যেই বিমানটি থেকে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে জরুরি সংকেত ‘৭৭০০’ পাঠানো হয়। সাধারণত ছিনতাইয়ের শিকার হলে হলে এমন সংকেত পাঠানো হয়  বিমান থেকে।


এই বিভাগের আরো খবর