ব্যাট করতে নেমে প্রথম বলটাই লেগেছিল বাঁ কাঁধে। বেশ কিছু ক্ষণ মাঠে চিকিৎসা হয় অ্যাস্টন অ্যাগারের। মাঠ ছেড়ে বার করে নিয়ে যাওয়া হয় তাঁকে। দেখে মনে হচ্ছিল আর ফিরতে পারবেন না তিনি। কিন্তু ৯ উইকেট পড়ার পর ব্যাট করতে নামেন অ্যাগার। এক হাতেই ব্যাট করেন তিনি। তাঁর সাহসের প্রশংসা করেছেন প্রতিপক্ষ ক্রিকেটারেরা।
ভিক্টোরিয়ার জেতার জন্য চতুর্থ ইনিংসে দরকার ছিল ১২০ রান। শুরুতে একটু সমস্যা হলেও মার্কাস হ্যারিস ও পিটার হ্যান্ডসকম্ব দলকে জিতিয়ে দেন। শেফিল্ড শিল্ডের পয়েন্ট তালিকায় শীর্ষে ভিক্টোরিয়া। দ্বিতীয় স্থানে রয়েছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। এক বনাম দুইয়ের লড়াইয়ে অবশ্য নজর কাড়লেন অ্যাগার। নজর কাড়ল তাঁর সাহস।