সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে মাছ বিতরণ করলেন ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

রাজশাহীর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে মাছ বিতরণ করেছেন ভূমিমন্ত্রী ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসন কার্যালয় সংলগ্ন পুকুরে মাছ শিকার কার্যক্রমের আয়োজন করা হয়। পরে ধরা মাছ ৩টি এতিমখানা ও ৭টি মাদ্রাসার প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, জেলা প্রশাসক আফিয়া আখতারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আয়োজকরা জানান, এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা পূরণ এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর