শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

এনসিপির প্রার্থী: কার আয় কত

নিউজ ডেস্ক
আপডেট : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একইদিনে অনুষ্ঠিত হবে গণভোটও। সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীরা ইতোমধ্যে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হয়েছে নির্বাচনি হলফনামা।

সাধারণত নির্বাচনের সময় বড় রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের সম্পদ ও আয়ের হিসাব ঘিরেই আলোচনা বেশি হয়। তবে এবারের চিত্র কিছুটা ভিন্ন। বড় দলগুলোর পাশাপাশি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর প্রার্থীদের হলফনামা নিয়েও তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। ঘোষিত সম্পদ, আয়ের উৎস এবং দায়–দেনার তথ্য নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, যা এনসিপির প্রার্থীদের আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

এদিকে নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, হলফনামায় ভুল বা অস্বচ্ছ তথ্য দিলে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরও পাঁচ বছরের মেয়াদকালের যেকোনো সময় তার সদস্যপদ বা প্রার্থিতা বাতিল হতে পারে।

এনসিপির প্রার্থী সংখ্যা ও পেশাগত পরিচয়

নির্বাচন কমিশনে প্রকাশিত তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এনসিপির ৩৯ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তাদের হলফনামা বিশ্লেষণে দেখা যায়—১৪ জন প্রার্থী ব্যবসার সঙ্গে যুক্ত, যা মোট প্রার্থীর প্রায় ৩৬ শতাংশ।

অন্যান্য পেশার মধ্যে রয়েছেন শিক্ষানবিশ আইনজীবী ও আইনজীবী, শিক্ষক ও গবেষক, সাংবাদিক, চিকিৎসক, কৃষিজীবী, পরামর্শক, আইটি ডেভেলপার, ব্যাংকার ও উন্নয়নকর্মী

বয়স ও শিক্ষাগত যোগ্যতা

এনসিপির প্রার্থীদের মধ্যে সর্বনিম্ন বয়স ২৬ বছর—নোয়াখালী-৬ আসনের প্রার্থী আবদুল হান্নান মাসউদ।

সর্বোচ্চ বয়স ৬৪ বছর—নাটোর-৩ আসনের প্রার্থী এস এম জার্জিস কাদির, যিনি অবসরপ্রাপ্ত অধ্যাপক।

বেশিরভাগ প্রার্থীর বয়স ২৭ থেকে ৩৫ বছরের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক থেকে পিএইচডি পর্যন্ত হলেও, স্নাতক পাস প্রার্থীর সংখ্যাই বেশি।

সম্পদের পরিমাণ

হলফনামা অনুযায়ী, এনসিপি প্রার্থীদের ঘোষিত সম্পদের পরিমাণ ১ লাখ ৮০ হাজার টাকা থেকে শুরু করে ৩ কোটির বেশি।

গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া কয়েকজন প্রার্থীর সম্পদ ৯৮ লাখ টাকার বেশি দেখানো হয়েছে। তবে সবার হলফনামায় সম্পদের সব তথ্য পূর্ণাঙ্গভাবে দেওয়া হয়নি।

উল্লেখযোগ্য প্রার্থীদের আয়–সম্পদের তথ্য

ঢাকা-১১: মো. নাহিদ ইসলাম (এনসিপির আহ্বায়ক)

বয়স: ২৭

শিক্ষা: স্নাতক

পেশা: পরামর্শক (পূর্বে বাংলাদেশ সরকারের উপদেষ্টা)

বার্ষিক আয়: ১৩ লাখ ৫ হাজার ১৫৮ টাকা

সম্পদ: ৩২ লাখ ১৬ হাজার ১২২ টাকা

রংপুর-৪: আখতার হোসেন

বয়স: ২৮

শিক্ষা: মাস্টার্স

পেশা: শিক্ষানবিশ আইনজীবী

বার্ষিক আয়: ৫ লাখ ৫ হাজার টাকা

সম্পদ: ১৪ লাখ ৩৫ হাজার ৪০০ টাকা

তার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। এর মধ্যে ২০২৪ সালে ৪টি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন, ২টি মামলা এখনও বিচারাধীন।

কুমিল্লা-৪: মো. আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ)

বয়স: ২৭

পেশা: ব্যবসা

বার্ষিক আয়: ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকা

সম্পদ: ৩১ লাখ ৬৭ হাজার ৬১৯ টাকা

পঞ্চগড়-১: মো. সারজিস আলম

বয়স: ২৭

শিক্ষা: স্নাতকোত্তর

পেশা: ব্যবসা

বার্ষিক আয়: ২৮ লাখ ৫ হাজার টাকা

সম্পদ: ৩১ লাখ ৭৩ হাজার ৬২৮ টাকা

নোয়াখালী-৬: আবদুল হান্নান মাসউদ

বয়স: ২৬

শিক্ষা: আলিম

পেশা: ব্যবসায়ী

বার্ষিক আয়: ৬ লাখ টাকা

সম্পদ: ৯৮ লাখ ৩৯ হাজার ৬৫৬ টাকা

ঢাকা-৮: মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী

বয়স: ৩০

শিক্ষা: এমবিএ

পেশা: মার্কেটিং কনসালট্যান্ট

বার্ষিক আয়: ৪ লাখ ৪৭ হাজার ৩৩৩ টাকা

সম্পদ: ২৬ লাখ ৩০ হাজার টাকা

তার বিরুদ্ধে ২০১৩ সালে দায়ের করা দুটি মামলা থেকে তিনি ২০২৫ সালে খালাস পান।

এনসিপির কোটিপতি প্রার্থীরা

হলফনামা যাচাই করে দেখা যায়, এনসিপিতে তিনজন কোটিপতি প্রার্থী রয়েছেন। তারা হলেন—

ঢাকা-৭: তারেক আহম্মেদ আদেল

বয়স: ৫১

পেশা: ব্যবসা

বার্ষিক আয়: ৪০ লাখ ৭৮ হাজার ১৪৮ টাকা

সম্পদ: ৩ কোটি ৯১ লাখ ৫৩ হাজার ৭২২ টাকা

নাটোর-৩: এস এম জার্জিস কাদির

বয়স: ৬৪

পেশা: অবসরপ্রাপ্ত অধ্যাপক

বার্ষিক আয়: ৬ লাখ টাকা

সম্পদ: ১ কোটি ৩৭ লাখ ১৩ হাজার ৫২৯ টাকা

সিলেট-৪: মো. রাশেল উল আলম

বয়স: ৩৪

পেশা: আইটি ডেভেলপার

বার্ষিক আয়: ৪৮ লাখ টাকা

সম্পদ: ৩ কোটি ১ লাখ ৮৬ হাজার ২২০ টাকা

হলফনামায় ভুল তথ্য দিলে বাতিল হতে পারে সদস্য পদ

হলফনামায় ভুল বা অস্বচ্ছ তথ্য দেওয়া প্রসঙ্গে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বাংলা ট্রিবিউনকে বলেন, “হলফনামায় সঠিক তথ্য দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর উদ্দেশ্যই হলো, ভোটাররা যেন জেনে–বুঝে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। তথ্য গোপন করা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়।”

তিনি বলেন, “মিথ্যা তথ্য দিলে মনোনয়ন বাতিল হতে পারে এবং নির্বাচিত হওয়ার পরও সেই সদস্যপদ বাতিল হওয়ার সুযোগ রয়েছে।”

নির্বাচনের আগে হলফনামায় ভুল তথ্য দিলে ভোটের পরও পাঁচ বছর মেয়াদকালের মধ্যে যেকোনও সময় সংসদ সদস্যের পদ কিংবা প্রার্থিতা বাতিল হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

হলফনামায় ভুল তথ্য দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বাংলা ট্রিবিউনকে বলেন, “নির্বাচনের আগে হলফনামায় ভুল তথ্য দিলে ভোটের পরও ওই সংসদ সদস্যের পদ বাতিল হতে পারে। সংবিধানের ৬৬ অনুচ্ছেদে বলা আছে—নির্বাচনের পর যদি কোনও সংসদ সদস্য অযোগ্য বলে প্রতীয়মান হন, সে ক্ষেত্রে নির্বাচন কমিশন তার বিষয়ে সিদ্ধান্ত নেবে।”

তিনি বলেন, “এই আলোকে গণপ্রতিনিধিত্ব আদেশে একটি নতুন ধারা যুক্ত করা হয়েছে—১২(৮)। সেখানে বলা হয়েছে, নির্বাচন কমিশন স্বউদ্যোগে অথবা কোনও অভিযোগ উত্থাপিত হলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। প্রার্থীর অঙ্গীকারনামায় (হলফনামায়) কোনও গণ্ডগোল থাকলেও সেটি আমলে নেওয়া হবে।”

হলফনামা অনুযায়ী এনসিপির অন্যান্য প্রার্থীদের আয় ও সম্পদ

হলফনামা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এনসিপির আরও যেসব প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের আয় ও সম্পদের বিবরণ নিচে তুলে ধরা হলো—

ঢাকা-৫: এস এম শাহরিয়া

বয়স: ২৯ বছর

শিক্ষাগত যোগ্যতা: বিএসসি পাস

পেশা: ব্যবসা

আয়কর রিটার্ন অনুযায়ী আয়: ৪৫ লাখ টাকা

সম্পদ: ৩৩ লাখ ১০ হাজার ৫১৯ টাকা

ঢাকা-৯: মোহাম্মদ জাবেদ মিয়া

বয়স: ৩৫ বছর

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর

পেশা: আইনজীবী

আয়: ৬ লাখ ২৫ হাজার টাকা

সম্পদ: ২৬ লাখ ২৯ হাজার ৫৩২ টাকা

ঢাকা-১৮: আরিফুল ইসলাম

বয়স: ২৯ বছর

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাস

পেশা: ফ্রিল্যান্স সাংবাদিকতা/ব্যবসা

হলফনামা অনুযায়ী তার নিজের গহনার মূল্য: ১৫ লাখ টাকা

ঢাকা-১৯: দিলশানা পারুল

বয়স: ৪৫ বছর

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর

পেশা: উন্নয়ন কর্মী

আয়: শূন্য (০ টাকা উল্লেখ)

সম্পদ: ৯ লাখ ১৮ হাজার ৭৫৫ টাকা

ঝালকাঠি-১: মাহমুদা আলম মিতু

বয়স: ৩৬ বছর

শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস

পেশা: চিকিৎসক

আয়: ৩ লাখ টাকা

সম্পদ: ২৮ লাখ ৪০ হাজার টাকা

পিরোজপুর-৩: মো. শামীম হামিদী

বয়স: উল্লেখ নেই

পেশা: শিক্ষকতা

আয়: ১৭ লাখ টাকা

সম্পদ: ৬১ লাখ ৭ হাজার ৮৩৩ টাকা

চট্টগ্রাম-৮: মো. জোবাইরুল হাসান আরিফ

পেশা: সাংবাদিক

আয়: ৩ লাখ ৩০ হাজার টাকা

সম্পদ: ২ লাখ ৭৬ হাজার টাকা

(হলফনামায় বয়স ও শিক্ষাগত যোগ্যতা উল্লেখ নেই)

ব্রাহ্মণবাড়িয়া-২: আশরাফ উদ্দিন

বয়স: ৩২ বছর

শিক্ষাগত যোগ্যতা: এমএ

পেশা: শিক্ষক

আয়: ৩ লাখ ২৬ হাজার ৬৬৭ টাকা

সম্পদ: উল্লেখ নেই

ব্রাহ্মণবাড়িয়া-৩: আতাউল্লাহ

বয়স: ৩২ বছর

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর

পেশা: ব্যবসা

আয়: ৪ লাখ ৮০ হাজার টাকা

সম্পদ: ৪৫ লাখ ৬৯ হাজার ৩১০ টাকা

লক্ষ্মীপুর-১: মো. মাহবুব আলম

বয়স: ২৮ বছর

শিক্ষাগত যোগ্যতা: এমবিএ

পেশা: ব্যবসা

আয়: ১৫ লাখ টাকা

সম্পদ: ৯৬ লাখ ৭০ হাজার টাকা (এক কোটির কাছাকাছি)

মুন্সীগঞ্জ-২: মাজেদুল ইসলাম

বয়স: ৪৪ বছর

শিক্ষাগত যোগ্যতা: এমবিএ

পেশা: ব্যাংকিং

আয়: ৪১ লাখ ২০ হাজার ৬২২ টাকা

সম্পদ: ১৫ লাখ ৭১ হাজার ৮৬৬ টাকা

গাজীপুর-২: আলী নাছের খান

বয়স: ৩৮ বছর

পেশা: আইনজীবী

আয়: ৬ লাখ ৪৯ হাজার ৭৩ টাকা

সম্পদ: উল্লেখ নেই

নরসিংদী-২: মো. গোলাম সরোয়ার (সরোয়ার তুষার)

বয়স: ৩২ বছর

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি

বর্তমান পেশা: লেখক

পূর্ববর্তী পেশা: গবেষক

আয়: ৩ লাখ ৪০ হাজার টাকা

সম্পদ: ২ লাখ ২০ হাজার টাকা

নারায়ণগঞ্জ-৪: আব্দুল্লাহ আল আমিন

বয়স: ৩০ বছর

শিক্ষাগত যোগ্যতা: এলএলএম

পেশা: আইনজীবী

আয়: ৫ লাখ ৮৫ হাজার টাকা

সম্পদ: ২৭ লাখ ৭৮ হাজার ১৭ টাকা

তার বিরুদ্ধে মোট ৮টি মামলা ছিল। এর মধ্যে ২০১৩ সালে ৬টি, ২০১৫ সালে ১টি ও ২০১৮ সালে ১টি মামলা দায়ের হয়। এসব মামলার মধ্যে ৬টি থেকে জামিন, একটি থেকে অব্যাহতি এবং একটি থেকে এফআরটি অব্যাহতি পেয়েছেন বলে হলফনামায় উল্লেখ রয়েছে।

রাজবাড়ী-২: জামিল হিজাযী

বয়স: ৩৯ বছর

শিক্ষাগত যোগ্যতা: এমএ

পেশা: লেখক, পরামর্শক ও ব্যবসায়ী

আয়: ৮ লাখ ৪২ হাজার ৩৮৬ টাকা

সম্পদ: ৪০ লাখ ৪ হাজার ৬৪৪ টাকা

শরিয়তপুর-১: মো. আব্দুর রহমান

বয়স: ২৭ বছর

পেশা: কৃষি

আয়: ৪ লাখ টাকা

সম্পদ: ৪ লাখ টাকা

টাঙ্গাইল-৩: সাইফুল্লাহ হায়দার

বয়স: ৩৩ বছর

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর

পেশা: চাকরিজীবী

আয়: ৪ লাখ ৭৫ হাজার ১০০ টাকা

সম্পদ: ১৩ লাখ ৩৩ হাজার ৪৪০ টাকা

মেহেরপুর-১: মো. সোহেল রানা

বয়স: ৩০ বছর

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক

পেশা: ব্যবসায়ী

আয়: ৪ লাখ টাকা

সম্পদ: ১৮ লাখ ২০ হাজার টাকা

চুয়াডাঙ্গা-১: মোল্লা মো. ফারুক এহসান

বয়স: ৩০ বছর

শিক্ষাগত যোগ্যতা: এলএলবি ও এলএলএম

পেশা: ব্যবসা

আয়: ৮ লাখ ৬ টাকা

সম্পদ: ২৬ লাখ ৮৩ হাজার ৬ টাকা

বাগেরহাট-৩: মো. রহমতুল্লাহ

বয়স: ৩০ বছর

শিক্ষাগত যোগ্যতা: এমএমএম

পেশা: কৃষি

আয়: ১ লাখ ৫০ হাজার ৬২০ টাকা

সম্পদ: ২ লাখ ২৭ হাজার ৪৬২ টাকা

শেরপুর-১: মো. লিখন মিয়া

বয়স: ৩০ বছর

শিক্ষাগত যোগ্যতা: বিএসসি

পেশা: ব্যবসা

আয়: সাড়ে ৪ লাখ টাকা

সম্পদ: ১০ লাখ ৭৯ হাজার ৪০ টাকা

নেত্রকোনা-২: মো. ফাহিম রহমান খান পাঠান

বয়স: ৩০ বছর

শিক্ষাগত যোগ্যতা: এমবিএ

পেশা: ব্যবসা

আয়: ৫ লাখ টাকা

সম্পদ: ৫২ লাখ ৩২ হাজার ৪০ টাকা

দিনাজপুর-৫: মো. আব্দুল আহাদ

বয়স: ৩৩ বছর

শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস

পেশা: চিকিৎসক

আয়: ১৮ লাখ ৮৬ হাজার টাকা

সম্পদ: ৩৪ লাখ ৭৪ হাজার ৭৬ টাকা

সিরাজগঞ্জ-৬: এস এম সাইফ মুস্তাফিজ

বয়স: ২৮ বছর

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি

পেশা: ব্যবসা

আয়: সাড়ে ৬ লাখ টাকা

সম্পদ: ৪০ লাখ ৭০ হাজার টাকা

মৌলভীবাজার-৪: আসন

প্রার্থী: প্রীতম দাশ

বয়স: ৩৬ বছর

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি

পেশা: কৃষি

আয়: ৭২ হাজার টাকা

সম্পদ: ১৫ শতক জমি

সিলেট-১: এহতেশামুল হক

বয়স: ৪২ বছর

শিক্ষাগত যোগ্যতা: মাস্টার্স

পেশা: পরামর্শক

আয়: ৩ লাখ ৮০ হাজার টাকা

সম্পদ: ১৪ লাখ ৫০ হাজার টাকা

সিলেট: নুরুল হুদা জুনেদ

বয়স: ৩৫ বছর

শিক্ষাগত যোগ্যতা: এলএলএম

পেশা: শিক্ষানবিশ আইনজীবী

আয়: ৪ লাখ টাকা

সম্পদ: ১৪ লাখ ৮০ হাজার টাকা

নোয়াখালী-২: সুলতান মুহাম্মদ জাকারিয়া মজুমদার

বয়স: ৪৪ বছর

শিক্ষাগত যোগ্যতা: মাস্টার্স

পেশা: শিক্ষকতা ও গবেষণা

আয়: উল্লেখ নেই (০০ উল্লেখ)

সম্পদ: ৭১ লাখ ১৫ হাজার ৫৬১ টাকা

ময়মনসিংহ-১১: জাহিদুল ইসলাম

বয়স: ৩৩ বছর

শিক্ষাগত যোগ্যতা: বিডিএস

পেশা: ফ্রিল্যান্সার পরামর্শক

আয়: ৮ লাখ ৪৩ হাজার ১৩৫ টাকা

সম্পদ: ৩৫ লাখ ৮ হাজার ৪৫২ টাকা

কুড়িগ্রাম-২: আতিকুর রহমান মুজাহিদ

বয়স: ৩৩ বছর

শিক্ষাগত যোগ্যতা: পিএইচডি

পেশা: শিক্ষকতা ও ব্যবসা

আয়: ৪ লাখ ৪৫ হাজার টাকা

সম্পদ: ২৯ লাখ ৬০ হাজার টাকা


এই বিভাগের আরো খবর