রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

এপ্রিলে শ্রীলঙ্কায় ৬ ওয়ানডে খেলবে বাংলাদেশের যুবারা

নিউজ ডেস্ক :
আপডেট : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ যুবাদের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এক বিবৃতিতে বাংলাদেশ-শ্রীলঙ্কা যুবাদের সিরিজের সূচি প্রকাশ করেছে।আগামী ২৪ এপ্রিল প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু দুই দলের মধ্যকার এই সিরিজ। ৬ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ২৬ এপ্রিল। দ্বিতীয় ওয়ানডে ২৮ এপ্রিল। ১ মে হবে তৃতীয় ওয়ানডে। ৩, ৬ ও ৮ মে হবে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ ওয়ানডে। প্রস্তুতি ম্যাচসহ সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে হাম্বানটোটায়। তবে ম্যাচগুলোর শুরুর সময় এখনও নির্ধারিত হয়নি।


এই বিভাগের আরো খবর