সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

এবার লিটনের পক্ষে রাজপথে রাজশাহীর মুক্তিযোদ্ধারা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ২৯ জুন, ২০২৪

রাজশাহীর বাঘায় আওয়ামী লীগের দ্রুই গ্রুপের সংঘর্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত দাবী করেছে রাজশাহীর মুক্তিযোদ্ধারা। ঘটনাটি মর্মান্তিক নিন্দনীয় উল্লেখ করে প্রকৃত হত্যাকারীদের দৃষ্ঠান্তমুলক শাস্তির দাবী করা হয়। একই সাথে এ মৃত্যুর ঘটনায় মেয়র খায়রুজ্জামান লিটনকে নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা ও অপপ্রচারকারী শাহরিয়ার আলম এমপিকে দল থেকে বহিস্কারের দাবী জানানো হয়।শনিবার দুপুর ১২টার দিকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী জেলা ও মহানগর ইউনিটের আয়োজনে মানববন্ধন থেকে এসব দাবী জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন মহানগর ইউনিটের সাবেক কমান্ডার আব্দুল মান্নান, মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল সহ একাধিক মুক্তিযোদ্ধা।বক্তব্যে সাবেক কমান্ডার আব্দুল মান্নান বলেন, আওয়ামীল নেতা বাবুলের মৃত্যু নিয়ে লাশের রাজনীতি করা হচ্ছে। ঘটনা বাঘায় ঘটলেও রাজশাহীর শহরের নেতাদের দায়ী করা হচ্ছে। একটি কুচক্রী মহল মেয়র খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্রে জড়িত। যারা এই সব ষড়যন্ত্রের সাথে জড়িত তাদের শহরে রাজনীতি করতে দেয়া হবে না। এই মাববন্ধনে সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযোদ্ধা ৭১ এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যরা অংশ নেয়।

আধিপত্য বিস্তার নিয়ে গত ২২ জুন মেয়র আক্কাস আলী ও উপজেলা চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলুর অনুসারীর সাথে স্থানীয় সাংসদ সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের অনুসারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনায় বুধবার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের মৃত্যু হয়।
এঘটনায় জেলা যুবলীগের সংগঠনিক সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ সহ ৮জনকে গ্রেফতার করেছে পুলিশ।


এই বিভাগের আরো খবর