তিনি বলেন, ‘অতীতে সোনার বাংলা কায়েম করতে গিয়ে শোষণ করা হয়েছে। দুঃশাসন থেকে জাতি এখন মুক্তি চায়।’ তাই জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে এগিয়ে যেতে সবার প্রতি আহ্বান জানান তিনি।জামায়াত আমির বলেন, ‘দলমত-নির্বিশেষে সবাইকে চাঁদাবাজি, দখলদারি বন্ধ করতে এগিয়ে আসতে হবে। জাতিকে সামনে এগিয়ে যেতে দিন। আবার যেন ফ্যাসিবাদের নতুন ধারা-অধ্যায় তৈরি না হয়। এসব থেকে ফিরে আসুন। ফিরে না এলে আমাদের লড়াই অব্যাহত থাকবে।’
লক্ষ্মীপুর জেলা জামায়াতের সভাপতি আমির রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন- দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম, কর্ম পরিষদের সদস্য রেজাউল করিম ও মোবারক হোসেনসহ স্থানীয় ও জেলার নেতৃবৃন্দ।







