রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

এশিয়া কাপ হকিতে খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
আপডেট : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্ণেল রিয়াজুল হাসান বলেছেন, ‘আজ দুপুর সাড়ে বারোটার পর ভারত ও এশিয়ান হকি ফেডারেশন উভয় পক্ষ থেকে এশিয়া কাপে খেলার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। আমরা খেলতে সম্মত সেটা ইতোমধ্যেই জানিয়েছি। এশিয়া কাপ খেলার অন্যান্য আনুষ্ঠানিকতা আমরা দ্রুত সম্পন্ন করবো।’

উল্লেখ্য, ভারত সরকার ভিসা দিতে সম্মত হলেও পাকিস্তান হকি ফেডারেশন নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে এশিয়ান হকি ফেডারেশনকে চিঠি পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায়।

ভারত ও পাকিস্তানের চলমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে পাকিস্তানের অংশগ্রহণ শুরু থেকেই অনিশ্চিত ছিল। যদিও ভারত সরকার জুলাইয়ের শুরুতে জানিয়েছিল, পাকিস্তান দলকে ভিসা দিতে কোনও বাধা থাকবে না। তবু পাকিস্তান হকি ফেডারেশন তাতে আগ্রহী ছিল না, এমনকি ভেন্যু পরিবর্তনের প্রস্তাবও দেয় তারা।

জুলাইয়ের শেষের দিকে কিছু কর্মকর্তা জানিয়েছিলেন, পাকিস্তান ভিসার জন্য আবেদন করেছে। পরে পাকিস্তান সরকার তার ক্রীড়া সংস্থাগুলোকে নির্দেশ দেয়, সরকারের সরাসরি অনুমোদন ছাড়া ভারত সফরের কোনও আমন্ত্রণ গ্রহণ না করতে।


এই বিভাগের আরো খবর