রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন

এসএসসি পরীক্ষা রেখে খেলাকে বেছে নিলেন এশিয়া কাপজয়ী তামিম

ডেস্ক নিউজ
আপডেট : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

গেল বছর যুবা এশিয়া কাপে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন আজিজুল হাকিম তামিম। ব্যাট হাতে টুর্নামেন্টজুড়ে দারুণ ভূমিকা রেখেছিলেন টাইগার এই ক্রিকেটার। পাশাপাশি বল হাতেও দারুণ সক্ষমতা দেখিয়েছিলেন তামিম। তার নেতৃত্বে ফাইনালে ভারতকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করে বাংলাদেশের যুবারা। গেল বছরের ডিসেম্বরে এশিয়া কাপের পরে আর যুবাদের খেলা ছিল না। তবে তরুণ ক্রিকেটারদের নিয়ে ক্যাম্প ও অনুশীলনের মতো প্রস্তুতি নিয়মিত হয়েছে। চলতি এপ্রিলে শ্রীলঙ্কা যুবাদের বিপক্ষে ৬ ম্যাচের ওয়ানডে খেলতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেখানে অধিনায়ক তামিমের খেলা নিয়ে তৈরী হয়েছিল শঙ্কা, তবে কেটেছে সেই শঙ্কা।  


এই বিভাগের আরো খবর