মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

এ্যাব রাজশাহীর জিয়াউর রহমানের জন্মদিন উদযাপন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ রাজশাহী।  রোববার রাতে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে এই  আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাহী কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রকৌশলী শাহ খালেদ হাসান চৌধুরী পাহিন। প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন। সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি মো: আব্দুর রশিদ। অন্যদের মধ্য বক্তব্য রাখেন রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি  তোফাজ্জল হোসেন তপু, ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব রাজশাহীর সভাপতি ডাক্তার ওয়াসিম হোসেন, রাজশাহী রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রধান প্রকৌশলী নিযামুল বারী, রাজশাহী বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এডভোকেট রইসুল ইসলাম, রাজশাহী আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম সরকার ও সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী সিহাবুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য জীবনী নিয়ে আলোচনা করেন ।


এই বিভাগের আরো খবর