রোজ রোজ ওট্স বা ডালিয়া খেয়ে অরুচি হয়েছে? দুধ-কর্নফ্লেক্স খেতে আর ভাল লাগছে না। প্রাতরাশে বানিয়ে নিন এমন পদ যা সুস্বাদু ও দ্রুত ওজন কমাবে। খিচুড়ি তো অনেক খেয়েছেন। বাজরা দিয়ে খিচুড়ি রেঁধে খেয়েছেন কখনও? উৎসব হোক বা আর পাঁচটা সাধারণ দিন- খাওয়ার পাতে খিচুড়ির বিকল্প নেই। দেশের বিভিন্ন প্রান্তের খিচুড়ি স্বাদে-গন্ধে আলাদা। রাজস্থানের এই পদ খেতেও ভাল এবং পুষ্টিকরও। জেনে নিন রেসিপি।
বাজরা আধ কাপ
মুগ ডাল আধ কাপ
ঘি ২ চা চামচ
আদা বাটা ১ চা চামচ
হলুদ গুঁড়ো ১ চা চামচ
জিরে গুঁড়ো ১ চা চামচ
হিং এক চিমটে
প্রণালী
সারারাত বাজরা জলে ভিজিয়ে রাখুন। এর পর সকালে জল ঝরিয়ে বাজরা আর মুগ ডাল সিদ্ধ করুন প্রেসার কুকারে। রান্না হয়ে গেলে সরিয়ে রাখুন বাজরা আর ডালের মিশ্রণ।