
১০০’র ওপরে স্ট্রাইক রেটে ৫০’র বেশী রান করা বাংলাদেশী নারী ব্যাটারদের মধ্যে সুপ্তার ইনিংসটি দ্বিতীয়। আর সেঞ্চুরি করতে পারলে সেটাও বাংলাদেশী ব্যাটারদের মধ্যে দ্বিতীয় স্থান লাভ করতো। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে মুরশিদা খাতুন ও ফারজানা হক পিংকি মিলে ৫৯ রান সংগ্রহ করেন। ৩৮ রান কর মুর্শিদা খাতুন সাজঘরে ফিরে। অপর প্রান্তে পিংকিও ৬১ রানের দারুন এক ইনিংস উপহার দেন। মুরশিদার বিদায়ের পর সুপ্তা ক্রিজে এসে পিংকির সাথে দ্বিতীয় উইকেটে ১০৪ রানের জুটি গড়ে তুলেন। এইমে ম্যাগুয়েরের এলবিডব্লিউ’র ফাঁদে পড়ার আগে পিংকি ১১০ বলে ৬১ রান করেন। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাট থেকে এসেছে ২৮ বলে ২৮ রান। ৮৯ বলের ইনিংস শেষের আগের সুপ্তা ১৪টি বাউন্ডারি হাঁকিয়েছেন। জ্যোতিকে আউট করা ফ্রেয়া সার্জেন্টই সুপ্তার উইকেটটিও দখল করেছেন। স্বর্ণা আকতারের ৯ বলে অপরাজিত ১৩ রানে বাংলাদেশ ২৫০ রানের কোটা পার করে। সার্জেন্ট ৫১ রানে ২টি ও লরা ডিলানি ও ম্যাগুয়েরে একটি করে উইকেট দখল করেছেন। জবাবে সুলতানা ও নাহিদার বোলিং তোপে দাঁড়াতেই পারেনি আইরিশ ব্যাটারার। দুজনই তিনটি করে উইকেট দখল করেছেন। এছাড়া মারুফা আকতার নিয়েছেন ২ উইকেট। মাত্র তিনজন আইরিশ ব্যাটার দুই অঙ্কে পৌঁছাতে পেরেছেন। ওপেনার সারাহ ফোর্বস করেছেন সর্বোচ্চ ২৫ রান। এছাড়া ডিলানে ২২ ও ওরলা প্রেন্ডারগাস্টের ব্যাট থেকে এসেছে ১৯ রান।
আগামী শনিবার একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে সারসরি অংশ নিতে হলে চলমান সিরিজের বাকি দুই ম্যাচ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের সিরিজে তিনটিতেই জয়ী হতে হবে বাংলাদেশকে।