রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

করমর্দন ইস্যুতে ম্যাচ রেফারির অপসারণ চায় পাকিস্তান

স্পোর্টস ডেস্ক :
আপডেট : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোয় উত্তেজনা ধীরে ধীরে বাড়ছে। ওই ঘটনায় কাঠগড়ায় এখন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। এশিয়া কাপের বাকি অংশ থেকে পাইক্রফটকে ‘তাৎক্ষণিকভাবে অপসারণের’ দাবি জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মোহসিন নাকভি।

পিসিবির অভিযোগ, রবিবারের ম্যাচে টসের সময় প্রচলিত নিয়ম ভেঙে পাইক্রফট-ই নাকি দুই অধিনায়ককে হাত না মেলানোর অনুরোধ করেন।  এমন অভিযোগের পরদিনই (সোমবার) বিষয়টি আরও বড় করে তুলেছে পিসিবি। নাকভি এক্সে লিখেছেন, ‘আইসিসি কোড অব কন্ডাক্ট ও এমসিসি আইন ভঙ্গের অভিযোগে আমরা আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে অভিযোগ জানিয়েছি। এশিয়া কাপ থেকে ম্যাচ রেফারির তাৎক্ষণিক অপসারণ দাবি করেছে পিসিবি।’

রবিবার সাত উইকেটে ম্যাচ জেতার পর ভারতীয় খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ পাকিস্তান দলের কারও সঙ্গে করমর্দনে অংশ নেননি। ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছেন, এ বিষয়ে ভারতীয় সরকার ও বিসিসিআই একই অবস্থানে রয়েছে।

প্রতিবাদে পাকিস্তানের অধিনায়ক সালমান আগা পরবর্তীতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাননি। পরে সংবাদ সম্মেলনে পাকিস্তানের কোচ মাইক হেসন বলেছেন, ভারতের এমন সিদ্ধান্ত ছিল হতাশাজনক।’


এই বিভাগের আরো খবর