দুপুরে ম্যাচের ৩মিনিটে বাংলাদেশ এগিয়ে যায়। আরশাদ হোসেনের গোলে এগিয়ে যায় লাল সবুজ দল। পরের গোলটি আসতে বেশ সময় লেগেছে।
৩৭ মিনিটে আসে দ্বিতীয় গোল। আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুন করেন। ৪৭ মিনিটে রাকিবুল ইসলাম তৃতীয় গোল করে বাংলাদেশের জয় সুনিশ্চিত করেন। তার পরও লজ্জার এক টুর্নামেন্ট শেষে দেশে ফিরতে হচ্ছে মামুনুর রশীদের দলকে।







