একটি পরিবারে অশান্তি হচ্ছে বলে খবর পেয়ে তা ঠেকাতে গিয়েছিলেন বারাসত থানার এক পুলিশ আধিকারিক। সেখানে তাঁর উপরে কাটারি নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় ওই পরিবারের সদস্য, দীপায়ন সরকার নামে এক যুবককে গ্রেফতার করেছে বারাসত থানার পুলিশ। দুধকুমার হালদার নামে জখম ওই পুলিশ আধিকারিক বারাসতের একটি নার্সিংহোমে ভর্তি। তাঁর মাথায় তিনটি সেলাই পড়েছে।