শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

কাফনের কাপড় বেঁধে কারিগরি শিক্ষার্থীদের গণমিছিল

নিউজ ডেস্ক :
আপডেট : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

৬ দফা দাবি আদায় ও কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কাফনের কাপড় বেঁধে গণমিছিল করছে কারিগরি শিক্ষার্থীরা। শুক্রবার (১৮ এপ্রিল) জুম্মার নামাজ শেষে তেজগাঁও পলিটেকনিক থেকে কাফনের কাপড় মাথায় বেঁধে মিছিল করবেন তারা।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ১১টার দিকে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকাসহ সারা দেশে মশাল মিছিল করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। এ সময় তারা শিক্ষা মন্ত্রণালয়ের ডেকে নাটকীয় বৈঠক করে তাদের সঙ্গে প্রতারণা করার অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান। একই সঙ্গে তারা কুমিল্লায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানান।


এই বিভাগের আরো খবর