সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

কিছু উপদেষ্টা চলমান সংকটকে ঘনীভূত করার চেষ্টা করছেন: রিজভী

ডেস্ক নিউজ :
আপডেট : রবিবার, ২৫ মে, ২০২৫

রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে জনগণ নিরপেক্ষ আচরণ আশা করে। কোনও দলকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব তাদের নয়। এমনটি হলে জনগণ মানবে না।তিনি বলেন, ফ্যাসিবাদের দোসররা এখনও ঘাপটি মেরে বসে আছে। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচন দিতে হবে।

তিনি আরও বলেন, কবি কাজী নজরুল ইসলামের লেখা, সাহিত্যকর্ম, গান থেকে যুগে যুগে মানুষ শিক্ষা নিয়েছে। জুলাই আন্দোলন ও বিগত ১৫ বছরের আন্দোলনে তিনি আমাদের উদ্বুদ্ধ করেছেন। শত আঘাতের মধ্যেও তিনি আমাদের প্রেরণার উৎস। শৃঙ্খলমুক্ত হওয়ার জন্য নজরুল আমাদের তাগিদ দিয়েছেন। জাতীয় ও ব্যক্তিগত জীবনের প্রতিটি পরতে পরতে তিনি আমাদের অঙ্গীকারবদ্ধ করেন। তাই আজও তিনি অত্যন্ত প্রাসঙ্গিক।


এই বিভাগের আরো খবর