বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

কিশোরীকে যৌন হয়রানি : রাবি মেডিকেল সেন্টারের উপপ্রধান চাকরিচ্যুত

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের উপপ্রধান ডা. রাজু আহমেদকে স্থায়ী চাকরিচ্যুত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকার অষ্টম শ্রেণি পড়ুয়া কিশোরীকে যৌন হয়রানির দায়ে বিশ্ববিদ্যালয়ের ৫৩১তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এক সিন্ডিকেট সদস্য জানান, ডা. রাজুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয় ।
নগরীর তালাইমারীর আমেনা ক্লিনিকে গত বছর ৩০ অক্টোবর রাতে ওই কিশোরী দাঁতের চিকিৎসার জন্য ডা. রাজুর চেম্বারে গেলে তাকে যৌন হয়রানী করা হয় বলে অভিযোগ উঠে। ঘটনাস্থলেই ভুক্তভোগীর মা ও স্থানীয়রা ডা. রাজুকে পিটিয়ে আহত করে হাসপাতালে পাঠায়। পরে নগরীর বোয়ালিয়া মডেল থানায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে ডাক্তারের বিরুদ্ধে মামলা করেন।
এ ঘটনায় নিয়ে ক্যাম্পাসে ডা. রাজুর স্থায়ী বহিষ্কার ও গ্রেপ্তারের দাবিতে ক্যাম্পাসে আন্দোলন হয়। ফলে গত বছর ৫ নভেম্বর তাকে সাময়িক বহিষ্কার করা হয় এবং অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করে বিশ্ববিদ্যালয়ের যৌন নির্যাতন ও নিপীড়ন নিরোধ সেল। তদন্তে অভিযোগের সত্যতা পান কমিটি। ফলে অভিযুক্তকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেন তারা। প্রতিবেদনের সার্বিক পর্যালোচনা শেষে স্থায়ী বহিষ্কারের পক্ষে মত দেয় এই কমিটি।
জানুয়ারিতে এ মামলায় জেলেও যান ডা. রাজু। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।


এই বিভাগের আরো খবর