তিনি বলেন, অভ্যুত্থান বিরোধী যারা শক্তি ছিল; আওয়ামী লীগ ও তাদের দোসরা। এই আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থান যে রাজনৈতিক শক্তিগুলো আমরা এক সঙ্গে লড়াই করেছিলাম। আমরা মনে করি এই সব রাজনৈতিক শক্তির একটা শক্তিশালী অংশগ্রহণ আগামীর সংসদে প্রয়োজন। আগামীর সংসদে যেকোনো রাজনৈতিক দল যদি এককভাবে সরকার গঠন করে এবং পরিচালনা করে, আমরা মনে করি সেই সরকার বা সংসদ বেশিদিন টিকবে না। সেই জায়গা থেকে এনসিপি মনে করে তাদের শক্তিশালী যে ভিত্তি, যেটি সাংগঠনিক ভিত্তি। সেটি সবার আগে শক্তিশালী করা প্রয়োজন। সেই লক্ষ্যে আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় গিয়ে জুলাই পদযাত্রা করেছি। বর্তমানে প্রত্যেকটি জেলা ও মহানগরসহ ইউনিটগুলোতে আহ্বায়ক কমিটি করার লক্ষ্যে আমরা জেলার সমন্বয় সভা করেছি।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।