রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

কোচ বরখাস্ত, কাঁদছেন নেইমারও

স্পোর্টস ডেস্ক :
আপডেট : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

সান্তোসে নেইমার ফেরার দুই মাস পরই বরখাস্ত প্রধান কোচ পেদ্রো কাইজিনহা। ছবি: এএফপি

কাইজিনহাকে বরখাস্ত করার কথা নিশ্চিত করেছে সান্তোস। এক বিবৃতিতে সান্তোস ফুটবল ক্লাব নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে গত রাতে লিখেছে, ‘সান্তোস ফুটবল জানাচ্ছে যে কোচ পেদ্রো কাইজিনহা আর দায়িত্বে থাকছেন না। একই সঙ্গে দুই সহকারী কোচ পেদ্রো মালতা ও হোসে প্রাতাস, ট্রেনার গুইলার্মে গোমেজ, গোলরক্ষক কোচ হোসে বেলমান—তাঁরাও ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন।’

এ বছরের জানুয়ারির শেষে আল হিলাল ছেড়ে নেইমার আসেন সান্তোসে। কাইজিনহার সঙ্গে মাত্র দুই মাস কাজ করতে পারলেও তাঁর হঠাৎ চাকরি চলে যাওয়ায় নেইমার আবেগপ্রবল হয়ে পড়েছেন। কাইজিনহাকে জড়িয়ে ধরার একটি ছবি নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম স্টোরিতে নেইমার পোস্ট করেছেন। ৩৩ বছর বয়সী ব্রাজিলের ফরোয়ার্ড পোস্ট করেছেন, ‘জনাব আপনার সঙ্গে কাজ করাটা দারুণ ছিল। আপনার জীবনের সর্বোচ্চ সফলতা কামনা করি। সবকিছুর জন্য ধন্যবাদ।’

কাইজিনহাকে নিয়ে আবেগি পোস্ট দিয়েছেন নেইমার। ছবি: ইনস্টাগ্রামকাইজিনহাকে নিয়ে আবেগি পোস্ট দিয়েছেন নেইমার। ছবি: ইনস্টাগ্রাম

২০২৪ সালের ডিসেম্বরে সান্তোস আনুষ্ঠানিকভাবে কাইজিনহাকে প্রধান কোচ ঘোষণা করে। চার মাসে তাঁর অধীনে সান্তোস ১৭ ম্যাচ খেলে জিতেছে ৬ ম্যাচ। ৭ ম্যাচ হেরেছে ও ৪ ম্যাচ ড্র করেছে। সান্তোসের কোচ হিসেবে সবশেষ গতকাল ডাগআউটে ছিলেন কাইজিনহা। মারাকানা স্টেডিয়ামে ব্রাজিলিয়ান সিরি আ-এর ম্যাচে সান্তোসকে ১-০ গোলে হারিয়েছে ফ্লুমিনেন্স। এই টুর্নামেন্টে ২০ দলের মধ্যে সান্তোস রয়েছে ১৮ নম্বরে। ক্লাবটি তিন ম্যাচ খেলে দুটিতেই হেরেছে। ড্র করেছে এক ম্যাচ।


এই বিভাগের আরো খবর