মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

কোন অপরাধীকেই ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, কোন অপরাধীকেই ছাড় দেয়া হবে না। ঢাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি সাংবাদিকদেরকে এ কথা বলেন।  স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “চাঁদাবাজি যেন কোন অবস্থাতে না হয়। চাঁদাবাজরা যত বড়ই প্রতাপশালী হোক না কেন কাউকেই ছাড় দেয়া হবে না। “

দেশে বর্তমানে চাঁদাবাজি বেড়ে গেছে, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাস্তা দখল করে দোকান দেয়া হচ্ছে। মোহাম্মদপুরের অবস্থা এখন উন্নয়ন হয়েছে। তিনি বলেন, মোহাম্মদপুরের মতই গোটা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আমরা নিয়ন্ত্রনে আনব।


এই বিভাগের আরো খবর