মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

কোন অবস্থাতেই আওয়ামী লীগকে বিন্দু মাত্র ছাড়া দেয়া হবে না

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

কোন অবস্থাতেই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বিন্দু মাত্র ছাড়া দেয়া হবে না। তাদের রাজনীতি করার অধিকার আর বাংলার মাটিতে নেই। আগামী চ্যালেঞ্জ মোবাবেলায় বিএনপির নেতাকর্মী এবং দেশের সকল আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলগুলোর জাতীয় ঐক্যের বিকল্প নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ও রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের ঈদ পূনর্মিলনী সভায় বক্তরা এসব কথা বলেন। দুইটি কলেজের এই ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা মিজানুর রহমান মিনু, বিশেষ অতিথি ছিলেন বিএনপির বন ও পরিবশে বিষয়ক সম্পাদক সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এডভকেট শফিকুল হক মিলন, মহানগর বিএনপির আহবায়ক এডভকেট এরশাদ আলী ঈশা।


বক্তব্যরা বলেন, দেশে বিদেশে ষড়যন্ত্র অব্যহত রয়েছে। আপনাদের সবাইকে সজাগ থাকতে হবে। দেশের মানুষের পাশে থেকে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য দেবাশিষ রায় মধু। বক্তব্য রাখেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক, সাবেক সভাপতি সাইদ হাসান, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট, সাবেক জিএস কাফিউল্লাহ সরকার বাচ্চু, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত, মহানগর ছাত্র দলের সভাপতি আকবর আলী জ্যাকি, সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ, সাবেক সভাপতি মুর্ত্তজা ফামিন, সাবেক সাধারণ সম্পাদক তোরাব আলী পারভেজ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, বর্তমান সদস্য সচিব আসাদুজ্জামান জনি, রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন আবির, সাবেক সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন মান্নাত।
উপস্থিত ছিলেন মঞ্জুর বিন ওবায়েদ সুজন, মোজাহিদ জামানী, তোরাব আলী পারভেজ, হাবিবুল আলম কচি, শাহ মঈনুল আহসান চৌধুরী শান্ত, সহ সাবেক ও বর্তমান ছাত্রদলের নেতৃবৃন্দ। উপস্থিত নেতৃবৃন্দ ছাত্রদলের গৌরব ও ঐতিহ্য নিয়ে আলোচনা করেন। সেইসাথে দেশের ক্রান্তি লগ্নে ছাত্রদলের প্রসংশনীয় ভূমিকা তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষ দিকে জাসাস শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 


এই বিভাগের আরো খবর