সোমবার, ২২ জুন ২০২৬, ১০:০০ অপরাহ্ন

ক্যারিবিয়ানে টি-টোয়েন্টি সিরিজ কঠিন হবে : লিটন

স্পোর্টস ডেস্ক :
আপডেট : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

সেন্ট কিটসে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ দল। হারের ক্ষত নিয়ে সেন্ট ভিনসেন্টে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে তারা। টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটের তুলনায় বাংলাদেশ দল ওয়ানডেতে শ্রেয়তর। সেই ফরম্যাটেই ক্যারিবীয়দের কাছে ধবলধোলাই হতে হয়েছে। সেখানে সেন্ট ভিনসেন্টের আর্নোস ভেলেতে কুড়ি ওভারের ফরম্যাটে লিটন দাসদের কাছ থেকে  প্রত্যাশা করা বেশ কঠিন। দলের অধিনায়কও সিরিজ শুরুর আগে জানিয়ে রাখলেন, ক্যারিবীয়দের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ কঠিন হবে!

বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজে শেষ ম্যাচটি জিতেছিল। ওয়ানডে সিরিজের সব ম্যাচই হেরেছে। এবার শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি। তার আগে ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস বলেছেন, ‘সাধারণত টি-টোয়েন্টি ম্যাচগুলো আমাদের জন্য কঠিনই হয়। যেহেতু এটা ওয়েস্ট ইন্ডিজের হোম গ্রাউন্ডে খেলা, আমাদের জন্য একটু কঠিনই হবে।  আমরা চেষ্টা করবো এখান থেকে কীভাবে বের হয়ে আসা যায়, ভালো একটা সিরিজ উপহার দেওয়া যায়।’


এই বিভাগের আরো খবর