ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম টেস্টে জয় দেখছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ১৫১ রানের লিড পেয়েছে তারা। জবাবে দ্বিতীয় ইনিংসে ১৫৫ রান তুলতেই তৃতীয় দিন ৬ উইকেট হারিয়ে ফেলেছে নিউজিল্যান্ড! দিন শেষে তাদের লিড ৪ রানের। ৬৪ রানেই স্বাগতিকদের ৩ উইকেট তুলে নিয়েছিল ইংল্যান্ড। তার পর দলকে উদ্ধারে মনোযোগ দিয়েছেন কেন উইলিয়ামসন। একটা সময় পর্যন্ত দৃঢ়চেতাই ছিলেন তিনি। তাকে ৬১ রানে বিদায় দিয়ে প্রতিরোধ ভাঙেন ক্রিস ওকস। ক্রিজে আছেন ড্যারিল মিচেল (৩১*) ও নতুন ব্যাটার নাথান স্মিথ (১*)। ইংল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন ব্রাইডন কার্স ও ক্রিস ওকস। ইংল্যান্ডের এমন আধিপত্যের জন্য কিউইদের বাজে ফিল্ডিংই দায়ী। গতকালকের পর আজ আরও দুটি ক্যাচ ছাড়ার ঘটনায় ক্যাচ পড়েছে মোট ৮টি। ইংল্যান্ডের ইনিংসকে এগিয়ে নেওয়া হ্যারি ব্রুকের ক্যাচই পড়েছে পাঁচবার। জীবন পেয়ে শেষ পর্যন্ত হ্যাগলি ওভালে বিদেশি ব্যাটার হিসেবে সর্বোচ্চ ইনিংস খেলেছেন। বিদায়ের আগে করেছেন ১৭১। তার আগে অধিনায়ক বেন স্টোকসকে নিয়ে যোগ করেছেন ১৫৯। ইংলিশ অধিনায়কও ২০২৩ সালের গ্রীষ্মের পর ফিরে ৮০ রানের ইনিংস খেলেছেন।
৫ উইকেটে ৩১৯ রানে দিন শুরু করা ইংল্যান্ডের হয়ে এদিন ব্রুকের পাশাপাশি সহায়ক ভূমিকা পালন করেছেন স্টোকস। গাস অ্যাটকিনসন ও কার্সের সঙ্গে মিলে ৬৩ ও ৪০ রান যোগ করেছেন। তাতে ভর করেই প্রথম ইনিংস ৪৯৯ রান পর্যন্ত গেছে ইংল্যান্ডের। কিউইদের হয়ে সেরা বোলার ছিলেন ম্যাট হেনরি। ৮৪ রানে ৪টি উইকেট নিয়েছেন তিনি। ১৪১ রানে তিনটি নিয়েছেন সাথান স্মিথ। দুটি নিয়েছেন টিম সাউদি। একটি নিয়েছেন উইল ও’রুর্ক