রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

রাজশাহী মঞ্জু হাসপাতালে চিকিৎসার অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

এদিকে, অবহেলায় বেনু বেগমের মৃত্যুর অভিযোগে রোগীর স্বজনরা হাসপাতাল ঘেরাও করে ভাঙচুর করার জন্য তৎপর হন। এ সময় হাসপাতালের পরিচালক মিঠুন কুমারসহ অন্যান্য স্টাফরা পালিয়ে যান। পরে সেখানে পুলিশ সদস্য ও স্থানীয় বিএনপি নেতারা গিয়ে ক্লিনিক মালিক কর্তৃপক্ষের সঙ্গে বসে বিষয়টি সমঝোতা করে দেন। এ ঘটনায় ক্লিনিক কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি। ফোনে যোগাযোগ করলে রিসিভ করেননি ডা. হাবিবুল হাসান।

এ বিষয়ে  রাসিকের সাবেক ওর্য়াড কাউন্সিলর বেলাল আহমেদ বলেন, ‘আমি হাসপাতালটিতে এসে দেখলাম, এটি এখনও পূর্ণাঙ্গ সেবা প্রদানের জন্য প্রস্তুত নয়। শ্বাস-প্রশ্বাসের সমস্যার কারণে রোগীটি মারা গেছেন। এই সমস্যার জন্য অক্সিজেন দেওয়ার মতো প্রয়োজনীয় ব্যবস্থা হাসপাতাল কর্তৃপক্ষ গ্রহণ করেনি। বারবার বলার পরেও একজন আরেকজনের কাছে পাঠিয়ে সময় ক্ষেপণ করেছে। সময়মতো সেবা না পাওয়ার কারণে রোগীটি মারা যায়।’

রাজশাহী জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মাহাবুবা খাতুন বলেন, ‘আমি বিষয়টি জেনেছি। রোগীর স্বজনেরা সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দিলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দায়ের করেনি। স্বজনরা মরদেহ নিয়ে গেছেন। থানায় অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর