বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

ক্ষমতাসীনরা তাদের ছাত্র সংগঠনগুলোকে দাস হিসেবে ব্যবহার করেছে : শিবিরের সেক্রেটারি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

যারা ক্ষমতাসীন থেকেছে তারা ছাত্র সংগঠনগুলোকে দখলদারিত্বের জন্য দাস হিসেবে ব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন শিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদ হাসান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শুক্রবার বিকেলে বিনোদপুর বাজারে এই অনুষ্ঠানে আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা শিবির।
শিবিরের সেক্রেটারি ছাত্র রাজনীতির গুরুত্ব তুলে ধরে বলেন, বাংলাদেশের সুস্থ ধরার ছাত্র রাজনীতি ফিরিয়ে আনতে জ্ঞান চর্চা ও ছাত্রদের অধিকার নিয়ে ছাত্র রাজনীতি কাজ করবে। যারা মানুষের অধিকার হরণ করবে, দুর্নীতি করবে আমরা তাদেরকে নেতা হিসেবে গ্রহণ করবো না। এদেশে শিবির ট্যাগিং এর মাধ্যমে ফ্যাসিবাদের কায়েম হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি আবদুল্লাহ মুহাইমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি আব্দুর রহিম ও সেক্রেটারি মুশতাকুর রহমান জাহিদ। অনুষ্ঠানে পাঁচ শতাধিক নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।


এই বিভাগের আরো খবর