রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন

খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ, গ্রেফতার আসামি কারাগারে

ডেস্ক নিউজ :
আপডেট : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

বগুড়ার কাহালুর আড়োলা আবাসন প্রকল্পের ব্যারাকে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ ও সমবয়সী অপর শিশুকে ধর্ষণচেষ্টার মামলার আসামি নুর ইসলাম (৪০) ধরা পড়েছে। ডিবি ও কাহালু থানা পুলিশ রবিবার রাতে উপজেলার পাইকর ইউনিয়নের শাহানাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করেছে। সোমবার (১৭ মার্চ) দুপুরে একমাত্র ওই আসামিকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

ধর্ষণের শিকার শিশুর মা ১৪ মার্চ রাত ১২টা ২৫ মিনিটে কাহালু থানায় নুর ইসলামের বিরুদ্ধে মামলা করেন। রাত ৩টার দিকে কাহালু থানা পুলিশ নির্যাতনের শিকার দুই শিশুকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে।সোমবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুমন রঞ্জন সরকার জানান, মামলার পর থেকে আসামিকে গ্রেফতারে অভিযান শুরু করা হয়। ডিবি ও কাহালু থানা পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোপনে খবর পেয়ে রবিবার রাত সাড়ে ৯টার দিকে কাহালু উপজেলার পাইকর ইউনিয়নের শাহানাপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বহুল আলোচিত দুই শিশু ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার আসামি নুর ইসলামকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, সোমবার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরো খবর