বগুড়ার শিবগঞ্জের মোকামতলার চাঁদপুর গ্রামের বুলবুল আহম্মেদের ছেলে আতিকুর রহমান গতকাল বৃহস্পতিবার (২২ মে) বিকালে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে এ মামলা করেন। বিচারক মো. মেহেদী হাসান শুনানি শেষে মামলা আমলে নিয়ে এ ব্যাপারে তদন্ত করে আগামী ১০ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বগুড়া সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।শুক্রবার (২৩ মে) বিকালে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুল ওহাব এ তথ্য নিশ্চিত করেছেন।
বাদী এজাহারে উল্লেখ করেছেন, উল্লিখিত চার জন ও অজ্ঞাত আরও আসামিরা ষড়যন্ত্রকারী, অপরের অনিষ্টকারী ও জাল-জালিয়াতির চক্রের সদস্য। তারা একে অপরের সঙ্গে ষড়যন্ত্র করে মিথ্যা ও বানোয়াট কল্পকাহিনি তৈরি করে তৎকালীন সরকারপ্রধানকে খুশি করে অন্যায় স্বার্থ হাসিলের জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কয়েকজনের বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি ‘মিথ্যাভাবে’ দায়ের করেছিলেন।
তিনি আরও বলেন, ‘সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামলাটি আমলে নিয়ে তদন্ত করে আগামী ১০ জুলাই প্রতিবেদন দাখিল করতে সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।’






