এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এই লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য আমি বিএনপির সব পর্যায়ের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। মনে রাখবেন, সবার জন্য গণতন্ত্র ও উন্নয়নের মাধ্যমে সকল সমাধানের যে রাজনীতি শহীদ জিয়া রেখে গেছেন; তা বাস্তবায়নের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাতে হবে।’
এ সময় তিনি জিয়াউর রহমানের নানা উদ্যোগের প্রশংসা করেন, আলোচনা করেন। দেশে গণতন্ত্র, স্বাধীনতা, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতাসহ বিভিন্ন খাতে জিয়াউর রহমানের অবদানের কথাও উল্লেখ করেন তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।






