রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন

গণতন্ত্রের শহীদদের জন্য দোয়া চাইলেন তারেক রহমান

নিউজ ডেস্ক :
আপডেট : শনিবার, ৩১ মে, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু ব্যক্তি নন, তিনি ছিলেন গণতন্ত্রের প্রতীক। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন। আজ তার শাহাদাৎবার্ষিকীর এই মাহফিলে আমরা শুধু তার জন্য নয়, গণতন্ত্রের জন্য যারা প্রাণ দিয়েছেন, সেই সব শহীদদের জন্যও দোয়া করছি।’শুক্রবার (৩১ মে) পূর্ব লন্ডনের একটি হলে বাদ মাগরিব আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে আয়োজিত খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশে আজ যারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছেন, তাদের রক্ত ও আত্মত্যাগ বৃথা যাবে না উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘ইতিহাস একদিন এই দমন-পীড়নের বিচার করবে, আর সেদিন জনগণের রায়ই হবে চূড়ান্ত।’

London


এই বিভাগের আরো খবর