জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে নির্বাচনের বিকল্প নেই। দেশের মানুষ একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। তিনি বলেন, আমরা আশা করছি, অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ে প্রয়োজনীয় সংস্কার শেষে সবার অংশগ্রহণ নিশ্চিত করে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিতে সমর্থ্য হবে।রবিবার (১ ডিসেম্বর) জাতীয় পার্টির বনানীর কার্যালয়ে পার্টির অতিরিক্ত মহাসচিব, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।চুন্নু আরও বলেন, জাতীয় পার্টি আগামী নির্বাচনে প্রত্যাশিত ফলাফল অর্জনে সমর্থ হবে। তিনি দলকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি বিভিন্ন নির্দেশনা দিয়েছেন।