এর আগে, সকালে দ্বি-বার্ষীক সম্মেলনের উদ্বোধন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া, দলটির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন।
জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নুর করিমের সভাপতিত্বে দ্বি-বার্ষীক সম্মেলন আরও বক্তব্য দেন রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহসাংগঠনিক সম্পাদক মো. আব্দুল খালেক, সহসাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, জেলা যুবদলের আহ্বায়ক আবু হানিফ মুক্তা, জেলা মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস, ছাত্রদলের সভাপতি মো. কায়েস আলীসহ প্রমুখ।
উল্লেখ্য, সর্বশেষ ২০১৭ সালের ২৪ মে জেলা বিএনপির সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনে সভাপতি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রয়াত তৈমুর রহমান, সাধারণ সম্পাদক নির্বাচিত হন সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমিন।
দীর্ঘ ৮ বছর পর আজ (সোমবার) জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হন জেলার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী। আর সভাপতি প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা না থাকায় আগেই জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমিনকে নির্বাচিত ঘোষণা করা হয়।