সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

গাইবান্ধায় রামমন্দির নির্মাণে বাধার প্রতিবাদে রাবিতে সনাতনী শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

বুধবার (১৭ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জোহা চত্বরে গিয়ে শেষ হয়। পরে অংশগ্রহণকারীরা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন এবং সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেন।

সমাবেশে রাবির মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. অমিত কুমার দত্ত বলেন, ‘আমরা সব সময় একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বাংলাদেশে বিশ্বাস করি। আমরা কারও বিরুদ্ধে নই, আমরা চাই সকল ধর্মের মানুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত হোক। ধর্মীয় বিদ্বেষ ও বৈষম্যের অবসান ঘটিয়ে পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের পরিবেশ গড়ে তুলতে হবে।’


এই বিভাগের আরো খবর