মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

গাজায় বর্বরতা ও গনহত্যার প্রতিবাদে রাজশাহীতে প্রতিবাদের ঝড়

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

গাজায় ইসরায়েলি বর্বরতা ও গনহত্যার প্রতিবাদে বিভাগীয় শহর রাজশাহী মহানগরী ছিলে প্রতিবাদের শহর। বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।


মৃত শিশুর প্রতীকি লাশ কোলে নিয়ে কখনো আর্তনাদ আবার কখনো শোকে স্তব্ধ ফিলিস্তিনি এক পিতা। আর তার গলায় বিশ্বমোড়লদের বাঁধা শেকল আর উপহাস। তার পাশেই অনেকটা তোসামোদি রূপে দাড়ি মুসলিম নেতৃত্ব। এমন দৃশ্যের আবতারনা করে ফিলিস্তিন পরিস্থিতি তুলে ধরেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাতে বেলা ১১ টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পুরো প্যরিস রোড যেন একখন্ড ফিলিস্তিন হিসেবে ফুটে উঠলো। আর এ অবস্থায় ইজরাইলের এমন বর্বর হত্যাকান্ডের বিচার, প্রতিবাদ আর বয়কটে ফেটে পড়লো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীরা।
এ মানববন্ধন থেকে বিশ্ব মুসলিম নেতাদের একত্রিত হয়ে ফিলিস্তিনের পাশে দাড়ানোর আহ্বান জানান তারা। পাশাপাশি ইজরাইলের সকল পণ্য বয়কটের আহ্বান আসে এই বিক্ষোভ সমাবেশ থেকে। একই সাথে নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক ও রাজনৈতিক সংগঠন গুলো এর প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করে।


দুপুরের দিকে রাজশাহী মহানগরীর সাহেব বাজার সহ গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল করে বিভিন্ন সংগঠন। এসব মিছিল থেকে ইজরাইলী আগ্রসন বন্ধ করার দাবী জানানো হয়।
এছাড়া, রাজাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা একই কর্মসূচি পালন করেছে ক্যাম্পসের গোল চত্বরে। এছাড়াও রাজশাহীর প্রায় ১০টি সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান একই কর্মসূচি পালন হয়েছে।


এই বিভাগের আরো খবর