সোমবার, ২২ জুন ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

গাজা বিক্রির টাকায় আম কিনে পাঠানোর নির্দেশ ছিল (ভিডিওসহ)

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ৭ জুলাই, ২০২৪

অভিনব কায়দায় চায়ের ইনটেক ফয়েল প্যাকেটে বিপুল পরিমান গাজা বহনের সময় ৬জনকে হাতে নাতে আটক করেছে র‌্যাব ৫ এর সদস্যরা। সোমবার দুপরের দিকে রাজশাহী কুমারপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা জানায়, গাজা বিক্রির টাকায় আম কিনে পাঠানোর নির্দেশ ছিল।
র‌্যাব জানায়, চট্টগ্রামের বায়োজিত এলাকা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চার বস্তা গাজা রাজশাহীতে পাঠানো হয়। আজ দুপুরের দিকে কুমারপাড়া ওই কুরিয়ার সার্ভিস থেকে ৪ বস্তায় গাজার প্যাকেটগুলো গ্রহন করে মাথায় বহন করেন নিয়ে যাচ্ছিল ৪জন। বোয়ালিয়া থানার অদুরে র‌্যাবের অভিযানিক দল তাদের ধামিয়ে বস্তা তল্লাসি করে। বস্তার মুখ খুললে প্রিমিয়ার চায়ের ফয়েল প্যাকেট পাওয়া যায়। এসময় চায়ের ফয়েল প্যাকেট কাটলে বেড়িয়ে আসে গাজা।
র‌্যাব সদস্যরা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। তাদের কাছে আগেই খবর ছিল একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রাজশাহী বিপুল পরিমান গাজা নেয়া হবে। এ তথ্যের ভিত্তিতে কুরিয়ার সার্ভিসগুলোতে নজরদারী বাড়ানো হয়। এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এই বিভাগের আরো খবর