সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

গ্রেফতার সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম

আপডেট : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

সাবেক খাদ্যমন্ত্রী ও ঢাকা-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, আজ রাতে উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যাসহ অনেকগুলো মামলা আছে। গ্রেফতারের পর কামরুল ইসলামকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।


এই বিভাগের আরো খবর