সপ্তাহে এক দিন বাজার থেকে বাড়িতে মাংস আসার আনন্দ সাম্প্রতিক প্রজন্ম বুঝবে না। তবে নব্বইয়ের দশকের গোড়ার দিকেও বেশির ভাগ বাঙালির কাছে ছুটির দিন মানেই ছিল মাংস-ভাত। সে ট্যালট্যালে ঝোল হতে পারে, হতে পারে কষা। ছুটির দিন পাড়াময় মাংস রাঁধার গন্ধে মন আনচান করত আট থেকে আশির।
সেই রেওয়াজ মেনে এখনও ছুটির দিন অনেক বাড়িতেই মাংস রাঁধা হয়। তবে একঘেয়ে ঝোল কিংবা কষা খেতে যদি ভাল না লাগে, তা হলে চট্টগ্রামের বিখ্যাত মেজ়বানি মুর্গ রাঁধতে পারেন। রইল প্রণালী।
১ কেজি মুরগির মাংস
২ কাপ পেঁয়াজ কুচি
৩ টেবল চামচ পেঁয়াজ বাটা
দেড় টেবল চামচ রসুন বাটা
২ চা-চামচ হলুদগুঁড়ো
দেড় চা-চামচ লঙ্কাগুঁড়ো
১ চা-চামচ গুঁড়ো গরমমশলা
১ টেবল চামচ সর্ষে বাটা
হাফ চা-চামচ জায়ফল গুঁড়ো
২-৩টি তেজপাতা
৭-৮টি কাঁচালঙ্কা
স্বাদমতো নুন
আধ কাপ বেরেস্তা
১ টেবল চামচ গোটা জিরে
৩-৪টি ছোট এলাচ
কয়েক টুকরো জয়িত্রী
১ চা-চামচ মৌরি
১ চা-চামচ মেথি
১ চা-চামচ সাদা তিল
আধ চা-চামচ রাঁধুনি
১ চা-চামচ কবাবচিনি
প্রণালী:
· প্রথমে মুরগির মাংস ভাল করে ধুয়ে নিন। তার পর জল ঝরানোর জন্য একটি ঝুড়ির মধ্যে তা রেখে দিন।· শুকনো খোলায় জিরে, মৌরি, ছোট এলাচ, মেথি, জায়ফল, জয়িত্রী, দারচিনি, কবাবচিনি, রাঁধুনি এবং সামান্য পরিমাণে সাদা তিল দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিন। মশলা ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়ো করে রাখুন।