বর্তমানে দলের সম্ভাবনাময়ী উইঙ্গার দিওমান্দে আরবি লাইপজিগে খেলেন। প্রিমিয়ার লিগের একাধিক দলের নজরে রয়েছেন হফেনহেইমের উইঙ্গার তুরে। এই স্কোয়াডে বুন্দেসলিগায় খেলা দুই ডিফেন্ডার ওডিলন কসুউনু (বেয়ার লেভারকুসেন) ও ইভান এনডিকা (আইন্ত্রাখট ফ্রাঙ্কফুর্ট) জায়গা পেয়েছেন।

দল ঘোষণা করে এলিফ্যান্টদের প্রধান কোচ এমার্সে ফায়ে বলেছেন, ‘আমরা শুধু সংখ্যা পূরণ কিংবা বেড়ানোর জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছি না। আইভরিয়ান জনগণ যে প্রত্যাশা করে এবং স্বপ্ন দেখে সেগুলো পূরণ করতে যাচ্ছি আমরা। সুতরাং, হ্যাঁ, আমরা একসঙ্গে আমেরিকান মহাদেশে বড় ছাপ তৈরি করতে এই স্কোয়াড বাছাই করেছি। ১২ বছর পর আমরা প্রতিযোগিতায় ফিরছি এবং এই ফেরাটা হবে দেখার মতো।’
আইভরি কোস্টের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: ইয়াহিয়া ফোফানা (চায় কুর রিজস্পোর), মোহামেদ কোনে (রয়্যাল শার্লেরোয়া এসসি), আলবান লাফন্ট (পানথিনাইকোস এফসি)
মধ্যমাঠ (মিডফিল্ডার): সেকো ফোফানা (এফসি পোর্তো), পারফেইট গুইয়াগন (স্পোর্টিং শার্লেরোয়া), ক্রিস্ট ইনাও উলাই (ত্রাবজোনস্পোর কুলুবু), ফ্রাঙ্ক কেসি (আল-আহলি), ইব্রাহিম সাঙ্গারে (নটিংহাম ফরেস্ট এফসি), জিন-মাইকেল সেরি (এনকে মারিবোর)
আক্রমণভাগ (ফরোয়ার্ড): সাইমন অ্যাডিঙ্গরা (এএস মোনাকো), অ্যাঞ্জ-ইয়োয়ান বনি (ইন্টার মিলান), আমাদ দিয়ালো (ম্যানচেস্টার ইউনাইটেড), উমর দিয়াকিতে (সার্কেল ব্রুগ কেএসভি), ইয়ান দিওমান্দে (আরবি লিপজিগ), ইভান গুয়েসঁ (ক্রিস্টাল প্যালেস), নিকোলাস পেপে (ভিয়ারিয়াল সিএফ), বাজুমানা তুরে (টিএসজি হফেনহেইম), এলি ওয়াহি (ওজিসি নিস)।







