বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

চলতি সপ্তাহের কাল পরশুর মধ্যে তফসিল : সিইসি

নিউজ ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

‘প্রধান বিচারপতি কী আশ্বাস দিয়েছেন’- এ প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘ইলেক্ট্ররাল ইনকোয়ারি কমিটির যে ডেপ্লয়মেন্ট আছে, সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং নিবেন, কোনও অসুবিধা হবে না বলে আশ্বস্ত করেছেন।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মামলা (নির্বাচন সংক্রান্ত) নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে কোনও কথা হয়নি।’এর আগে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

এ দিন ইসি থেকে সরাসরি সুপ্রিম কোর্টে আসেন সিইসি। সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রেওয়াজ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন সিইসিরা। তবে আজ সিইসি এবং তার সচিব বৈঠকের উদ্দেশ্যে এসেছেন।

জানা গেছে, সীমানাসংক্রান্ত মামলা ছাড়াও তফসিল ঘোষণার পর কোনও রিট যাতে নির্বাচনি কাজকে বাধাগ্রস্ত না করতে পারে সেসব বিষয়ে বৈঠকে আলোচনা হবে। এছাড়াও আসন্ন নির্বাচন পরিচালনার সময় বিচারকদের ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনের বিষয় নিয়েও আলোচনা করবেন তারা।


এই বিভাগের আরো খবর