বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

চাঁদাবাজদের কঠোর হাতে দমন করা হবে: মিনু

নিউজ ডেস্ক
আপডেট : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

চাঁদাবাজদের কঠোর হাতে দমন করার হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী সদর আসনের বিএনপির বিজয়ী প্রার্থী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, ‘আমি এখানে জন্ম নিয়েছি। আমি জানি, কারা কী করে না করে এখানে। প্রত্যেককে কঠোর হাতে দমন করা হবে।’  শুক্রবার রাজশাহীর হজরত শাহ মখদুম (রহ.)-এর দরগাহ মসজিদে জুমার নামাজ আদায়ের পর মিজানুর রহমান মিনু সাধারণ মানুষের সঙ্গে নির্বাচনী পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন। এসময় সাংবাদিকদের তার বিজয়ী প্রতিক্রিয়া জানাতে গিয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, ‘যারা জাতির শত্রু, ভূমিদস্যু, যারা চাঁদাবাজ, যারা জনগণের ওপর জুলুম করবে—সে যে-ই হোক না কেন তাকে তাদের কঠোর হস্তে দমন করা হবে। গত ১৭ বছরে এবং দেড় বছরে যারা বিভিন্ন জায়গা-জমি দখল করেছে; তাদের আইনের আওতায় আনা হবে।’

এ সময় মিজানুর রহমান মিনুর প্রধান নির্বাচনী এজেন্ট ওয়ালিউল হক রানা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট প্রমুখ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর