ক্যালশিয়াম, পটাশিয়াম, স্বাস্থ্যকর ফ্যাটে সমৃদ্ধ বীজটি। ভিটামিন, খনিজ এবং ডায়েটরি ফাইবার থাকায় শরীর ভাল রাখতে বিশেষ কার্যকর সাদা তিল। মাংস থেকে পনির— রকমারি পদে তিল ছড়িয়ে খাওয়ার চল রয়েছে। শীত এলে বাজার দখল করে তিলের নাড়ু, বরফি। কিন্তু শুধু নাড়ু বা বরফি নয়, তিল দিয়ে বানিয়ে ফেলতে পারেন নানা স্বাদের নানা পদ।